সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

অলিম্পিকে লড়লেন অন্তঃসত্ত্বা মিসরীয় নারী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩২:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • ৭৬৮ বার পড়া হয়েছে

মিসরের নারী ফেন্সার নাদা হাফেজ অন্তঃসত্ত্বা হয়ে অলিম্পিক ফেন্সিংয়ের স্যাবরে ইভেন্টে লড়েছেন। এ কারণে ফেন্সিংয়ে লড়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাছাড়া প্রথম ম্যাচ জিতে তার উদযাপনের মাত্রাটা দ্বিগুণ হওয়ার কারণও ছিল এটি! গর্ভে সাত মাসের সন্তান থাকার কথা পরে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নাদা হাফেজ।

২৬ বছর বয়সী হাফেজের এটি তৃতীয় অলিম্পিক। প্রথম ম্যাচে আমেরিকান নাম্বার ১০ এলিজাবেথ তারতাকোভস্কিকে ১৫-১৩ ব্যবধানে হারিয়েছেন। তবে শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার জিওন হাইওংয়ের কাছে ১৫-৭ ব্যবধানে হেরে যান তিনি। তার পরেই ইনস্টাগ্রামে জানান গর্ভের ছোট্ট অলিম্পিয়ানের কথা, ‘আপনাদের কাছে মনে হয়েছে পোডিয়ামে দুজন খেলোয়াড়। আসলে সেখানে ছিল তিনজন! একজন আমি, আরেকজন প্রতিপক্ষ আরেকজন হলো আমার সন্তান, যে এখন পৃথিবীতে আসার অপেক্ষায়।’

শেষ ষোলো থেকে বিদায় নিলেও নিজের পারফরম্যান্স নিয়ে গর্ববোধ করছেন হাফেজ। গর্ভে সন্তান নিয়ে লড়তে পারাতেই তার যত আনন্দ, ‘আমি ও আমার সন্তান ন্যায্য চ্যালেঞ্জটা জানাতে পেরেছি। সেটা মানসিক ও শারীরিকভাবে। যা ছিল গর্বের। গর্ভাবস্থার এই রোলারকোস্টার যাত্রা সত্যিই কঠিন। কিন্তু জীবন ও খেলাধুলার ভারসাম্য রাখতে এই লড়াই কোনও অংশেই কম শ্রমসাধ্য ছিল না। বলা যায় ছিল মূল্যবান। ভাগ্যবান যে আমার স্বামী ইব্রাহিম ইহাব ও পরিবারের আস্থা অর্জন করতে পেরে এতদূর আসতে পেরেছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

অলিম্পিকে লড়লেন অন্তঃসত্ত্বা মিসরীয় নারী

আপডেট সময় : ০৫:৩২:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪