সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

বৃষ্টি আইনে সহজ জয়ে সিরিজ ভারতের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০২:৪৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ৭৬৮ বার পড়া হয়েছে

একটা সময় বড় লক্ষ্যের পথেই ছিল শ্রীলঙ্কা। তবে শেষদিকে ভারতীয় বোলারদের আঁটসাঁট বোলিংয়ে রানের পাহাড় গড়া হয়নি স্বাগতিকদের। এরপর ভারত রান তাড়ায় নামতেই মুষলধারে শুরু হয় বৃষ্টি, কার্টেল ওভারে নেমে আসে ম্যাচ। সেই ম্যাচ সহজেই জিতে তিন ম্যাচের টি২০ সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।

আজ রোববার (২৮ জুলাই) ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে শ্রীলঙ্কা। পরে বৃষ্টির কারণে সেই ম্যাচ নেমে আসে ৮ ওভারে, ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭৮ রান। ৯ বল আর ৭ উইকেট হাতে রেখেই সেই রান ছুঁয়ে ফেলে সফরকারীরা।

এদিন টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুতে কুশল মেন্ডিসের (১০) উইকেট হারালেও পাতুম নিশাঙ্কা ও কুশল পেরেরার ব্যাটে বড় লক্ষ্যের পথে এগোচ্ছিল শ্রীলঙ্কা। ৩২ রান করে নিশাঙ্কা ফেরার পর কামিন্দু মেন্ডিসকে নিয়ে রানের চাকা সচল রাখেন পেরেরা। তবে এ জুটি ভাঙতেই হুড়মুড় করে ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।

পেরেরা ৩৪ বলে ৫৩ রান করে ফেরেন হার্দিক পান্ডিয়াকে উইকেট দিয়ে। ২৩ বলে ২৬ রান করেন কামিন্দু। তাকেও ফেরান পান্ডিয়া। এরপর বলার মতো কেউই আর লড়াই করতে পারেননি। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল, অর্শদীপ সিংও। ৩ উইকেট নিয়েছেন রবি বিশ্নই।

পরে ডিএলএস মেথডে নতুন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১২ রানেই সঞ্জু স্যামসনকে হারায় ভারত। ০ রানেই প্যাভিলিয়নে ফেরেন স্যামসন। এরপর ঝড় তোলেন যশস্বী জয়সোয়াল এবং সূর্যকুমার যাদব। মাতিশা পাতিরানাকে উইকেট দেওয়ার আগে ১২ বলে ২৬ রান করে সূর্যকুমার। ১৫ বলে ৩০ রান করেন জয়সোয়াল। তাকে ফেরান ভানিন্দু হাসারাঙ্গা। এরপর ঋষভ পন্তকে (২ বলে ২) নিয়ে ম্যাচ শেষ করে আসেন পান্ডিয়া (৯ বলে ২২)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

বৃষ্টি আইনে সহজ জয়ে সিরিজ ভারতের

আপডেট সময় : ০৮:০২:৪৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০২৪