রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বার্সাকে বিদায় জানালেন এনরিকে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৩:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লা লিগায় স্পোর্টিং গিজনের বিপক্ষে ৬-১ গোলের জয়ের পর অবাক করা এক ঘোষণা দিলেন লুইস এনরিকে। চলতি মৌসুম শেষে বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নিজেই জানিয়ে দিলেন তিনি। ফলে শেষ হতে যাচ্ছে বার্সেলোনার কোচ হিসেবে তার সাফল্যমণ্ডিত তিন মৌসুমের অধ্যায়।

২০১৪ সালের জুনে বার্সেলোনার কোচ হিসেবে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই দলকে ট্রেবল জেতান এনরিকে। তার অধীনে পরের মৌসুমে ঘরোয়া ফুটবলের ডাবল জেতে দলটি।

এনরিকের অধীনে এ পর্যন্ত মোট আটটি শিরোপা জেতা বার্সেলোনা এবারও কোপা দেল রের ফাইনালে উঠেছে। লা লিগার শিরোপা ধরে রাখার দৌড়েও আছে ভালোমতোই।

তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কায় কাতালান ক্লাবটি। শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে তারা।

৪৬ বছর বয়সী স্পেনের সাবেক এই মিডফিল্ডার ১৯৯৬ থেকে ২০০৪ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত বার্সেলোনায় খেলেন।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সেলোনা ‘বি’ দলের কোচ হিসেবে কাজ করার পর রোমা ও সেল্তা ভিগোর প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তারপরই তিন মৌসুমের চুক্তিতে বার্সেলোনা মূল দলের দায়িত্ব নেন। এই মৌসুম শেষেই তার চুক্তি শেষ হতো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

বার্সাকে বিদায় জানালেন এনরিকে !

আপডেট সময় : ১১:৪৩:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭