মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

যে কারণে অবসরে যাবেন ডি মারিয়া, জানালেন তার স্ত্রী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৪:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ৭৭৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপ শুরুর আগে অ্যাঞ্জেল ডি মারিয়া ঘোষণা দিয়েছিলেন অবসর নেবেন বিশ্বকাপের পর। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর বদলে গেছে অনেক কিছুই। বিশ্বকাপ জিতে তিন তারকা খচিত জার্সিতে আরও কিছুদিন খেলবেন বলে অবসর নেননি ডি মারিয়া।

এবার অবশ্য জানিয়ে দিলেন থামছেন তিনি। অবশেষে বিদায় নেওয়ার সময় এসেছে তার। কোপা আমেরিকার ফাইনালের মধ্য দিয়েই আর্জেন্টিনার হয়ে ফুটবল অধ্যায়ের ইতি টানবেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।

বিদায় বেলায় আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের স্ত্রী জর্জেলিনা কারডোসো জানালেন ডি মারিয়ার অবসর নেওয়ার কারণ। আর্জেন্টাইন স্ট্রিমিং চ্যানেল ‘বন্দি’ তে দেওয়া এক টিভি অনুষ্ঠানে কারডোসো বলেন, “আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না কারণ বলতে গেলেই আমি ব্যথিত হয়ে পড়বো। আমি তাকে ছাড়া জাতীয় দল কল্পনা করতে পারি না। শুধু এঞ্জেল বলে না সে বলেছে, সে এভাবে সামনে থেকেই বিদায় নিতে চায়।”

“আমি তাকে বলেছিলাম, তুমি এভাবে বিদায় নিতে পারো না কারণ তুমি এখনো অনেক ভালো খেলছো, মানুষ তোমাকে ভালোবাসে। সে আমাকে বলেছে, ‘না আমি এভাবেই মাথা উঁচু করে বিদায় নিতে চাই। আমি চাই না কেউ আমার থাকা নিয়ে প্রশ্ন তোলে। এখন অনেক তরুণ ফুটবলার এসেছে যারা অনেক ভালো করছে।’ সে জানে কি বলতে হবে এবং সে সঠিক। এটা অনেক ভালো সিদ্ধান্ত এভাবে বিদায় নেওয়া।”

কারডোসো ডি মারিয়া সম্পর্কে আরও বলেন, ‌‘আমার মনে হয়, সে কখনোই বিদায় নিতে চায়নি কিন্তু আমার মনে হয়েছে এখনই বিদায় নেওয়াটাই ভালো। তার এমন বিদায় প্রাপ্য। তার অন্য কোনভাবে বিদায়ের সুযোগ নেই। তার বিদায়টা অনেক কষ্টকর হবে। আমরা শুধু প্রহর গুণছিলাম। তিনটা বাকি ম্যাচ, দুইটা ম্যাচ বাকি। এখন একটি বাকি। পীড়াদায়ক এটি।’

ডি মারিয়ার বেনফিকা ছেড়ে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে আসার গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। এই ৩৬ বছর বয়সীর স্ত্রী কারডোসো সে সম্পর্কে বলেন, ‘সে সকল সিদ্ধান্তকে পেছনে ফেলে শুধু কোপা আমেরিকা নিয়েই ভাবতে চেয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

যে কারণে অবসরে যাবেন ডি মারিয়া, জানালেন তার স্ত্রী

আপডেট সময় : ০৭:৩৪:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৪ জুলাই ২০২৪