রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

গাপটিল ঝড়ে উঠে গেল দক্ষিণ আফ্রিকা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩১:০০ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিরিজের চতুর্থ ওয়ানডেতে মার্টিন গাপটিলের অপরাজিত ১৮০ রানের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। আর এ জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ এ সমতায় ফিরলো কিউইরা।

হ্যামিল্টনে প্রথমে ব্যাট করে এবি ডি ভিলিয়ার্স (৭২) ও ফাফ ডু প্লেসিস (৬৭) ও হাশিম আমলার (৪০) ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে ৩০ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

কিউইদের হয়ে তিনভাগের দুই ভাগ রান একাই করেছেন গাপটিল। ৮২ বলে সেঞ্চুরি করা ডানহাতি এই ওপেনার শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৫টি চার ও ১১ ছক্কায় ১৮০ রানে অপরাজিত থাকেন। এর মধ্য দিয়ে ক্যারিয়ারে দ্বাদশ সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।

তৃতীয় উইকেট জুটিতে গাপটিল অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরের সঙ্গে ১৮০ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৬৬ রানে ইমরান তাহিরের বলে আউট হন টেইলর। তাহির পান দুটি উইকেট। বাকি উইকেটটি দখল করেন কাগিসো রাবাদা।আগামী ৪ মার্চ অকল্যান্ডে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওই ম্যাচেই নির্ধারিত হবে কারা হচ্ছেন ৫ সিরিজের চ্যাম্পিয়ন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

গাপটিল ঝড়ে উঠে গেল দক্ষিণ আফ্রিকা !

আপডেট সময় : ০৭:৩১:০০ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭