রবিবার | ১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি Logo ‘বাংলাদেশপন্থী’ এক অস্পষ্ট ধারণা: রাষ্ট্র না মানুষ আগে?-ড. মাহরুফ চৌধুরী Logo দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রা কে পৌরসভা করা হবে -জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ

ইংল্যান্ডে বিবিসি সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১৯:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ৭৭১ বার পড়া হয়েছে

পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশে শহরে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং তার দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তার নাম কাইল ক্লিফোর্ড। উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছ থেকে ২৬ বছর বয়সী কাইলকে আহত অবস্থায় আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর বিবিসির।

নিহতরা হলেন- বিবিসির ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের ৬১ বছর বয়সি স্ত্রী ক্যারল হান্ট এবং তার দুই মেয়ে ২৮ বছর বয়সি হান্নাহ হান্ট ও ২৫ বছর বয়সি লুইস হান্ট। হার্টফোর্ডশায়ারের বুশেতে অবস্থিত নিজ বাড়িতে অবস্থানকালে তাদের হত্যা করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বুশে শহরের অ্যাশলি ক্লোজ এলাকার একটি বাড়িতে তিনজনকে গুরুতর জখম অবস্থায় দেখতে পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তারা মারা যান বলে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী।

৩০ বছরেরও বেশি সময় ধরে বিবিসিতে চাকরি করছেন হান্ট। সংবাদমাধ্যম এবং রেসিং সমর্থকদের মধ্য তিনি বেশ জনপ্রিয়।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক কাইল ক্লিফোর্ড দুই বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন বলে জানিয়েছে পুলিশ। ২৬ বছর বয়সী ক্লিফোর্ড এনফিল্ড শহরের বাসিন্দা। একটি ক্রসবো দিয়ে তিনজনকে হত্যার পর সেটি সঙ্গে নিয়েই তিনি উত্তর লন্ডনে পালানোর তথ্য পেয়ে ক্লিফোর্ডকে গ্রেফতারে ব্যাপক অভিযানে নামে পুলিশ।হত্যার শিকার নারীদের সঙ্গে ক্লিফোর্ডের পূর্ব পরিচয় ছিল বলে তথ্য আসছে। তবে তা যাচাই করতে পারেনি বিবিসি। কী কারণে তিনজনকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্যাগস :

পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন

ইংল্যান্ডে বিবিসি সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা

আপডেট সময় : ১২:১৯:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪