সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

দুই দিনের রাশিয়া সফরে মোদি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩০:২১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ৭৬৬ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে রাশিয়া গেলেন। সোমবার দুই দিনের সফরে মস্কোয় পৌঁছালে বিমানবন্দরেই মোদিকে গার্ড অফ অনার দেওয়া হয়।

জানা গেছে, দুই দিনের সফরের প্রথম দিন সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন মোদি। মঙ্গলবার দুই নেতা রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে বৈঠক করবেন।

মোদির এবারের মস্কো সফরে দুই দেশের মধ্যে ২২তম দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করা হয়েছে রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদনে। ২০০০ সাল থেকে দেশ দুটির মধ্যে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের প্রোক্ষিতে নরেন্দ্র মোদির এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণভাবে দেখছে গোটা বিশ্বের কূটনীতি। রাশিয়া সফরের পর মোদির অস্ট্রিয়ায় যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এটাই মোদির প্রথম মস্কো সফর। এর আগে, মোদি সর্বশেষ রাশিয়া সফর করেছিলেন ২০১৯ সালে।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

দুই দিনের রাশিয়া সফরে মোদি

আপডেট সময় : ০৮:৩০:২১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪