সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

ক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৪

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৫৩:১৫ অপরাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৭৭১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেক্সঃ

বন্দুক হামলার দেশ যুক্তরাষ্ট্রে এবার জন্মদিনের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জন নিহত ও তিন জন আহত হয়েছেন। শনিবার কেন্টাকির একটি বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে বন্দুকধারী গুলি চালায়। রোববার (৭ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

ফ্লোরেন্স পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলেই চার জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত তিন জনকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ প্রধান জেফ ম্যালেরি এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুক হামলার খবর পেয়ে অফিসাররা শনিবার ভোর ৩টার দিকে ওই বাসভবন যান। বাড়ির কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে তারা গুলি চালানোর শব্দ শুনতে পান। এ সময় জন্মদিনের পুল পার্টিতে অনেকে যোগ দিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। পুলিশ আসার আগে একটি গাড়িতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী পুলিশের তাড়া খেয়ে রাস্তা ছেড়ে খাদে পড়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন ব্যক্তিকে নিজের বন্দুকের গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে। তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

কর্মকর্তারা বলছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, সন্দেহভাজন ব্যক্তি ওই হামলায় একাই জড়িত ছিলেন। জনসাধারণের জন্য এখন কোনো বিপদ নেই।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

ক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৪

আপডেট সময় : ০১:৫৩:১৫ অপরাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০২৪