সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

হাজিদের জন্য আবাসন নিবন্ধন শুরু আজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৫০:৫২ অপরাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৭৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেক্সঃ

সৌদি আরব আগামী বছরের হজের প্রস্তুতি শুরু করেছে। দেশটি জানিয়েছে, রোববার থেকে মদিনায় হাজিদের জন্য আবাসন নিবন্ধন শুরু হবে। শনিবার (০৬ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাজিদের আবাসন সংক্রান্ত সৌদি কমিটি জানিয়েছে, রোববার থেকে মদিনায় আবাসনের অনুমতির জন্য আবেদন গ্রহণ করা শুরু হবে।

আগামী বছর হজের প্রস্তুতির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, আবাসন সংক্রান্ত এ কমিটি জমির মালিক ও বিনিয়োগকারীদেরকে হাজিদের আবাসন সংক্রান্ত অনুমোদনের জন্য সকল শর্ত ও মানদণ্ড পূরণের জন্য আহ্বান জানিয়েছে। রেজিস্ট্রেশন চলাকালে সকল প্রক্রিয়া নিশ্চিত করার জন্য বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তথা আরবি হিজরি ১৪৪৬ ক্যালেন্ডারের প্রথম দিন থেকে এ সব প্রক্রিয়া শুরু হবে, যা রজব মাসের শেষ তারিখ পর্যন্ত চলবে। এ মাসটি আরবি ক্যালেন্ডারের অষ্টম মাস।

সৌদি আরব জানিয়েছে, সদ্য সমাপ্ত হজের মৌসুমে সারাবিশ্ব থেকে ১৮ লাখ মুসল্লি হজ পালন করেছেন। এ সব মুসল্লিদের মধ্যে ১৬ লাখই সৌদির বাইরে বিভিন্ন দেশের নাগরিক। এ ছাড়া এবছর হজের মৌসুমে রেকর্ডসংখ্যক হজযাত্রীর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে তারা। এজন্য বৈধভাবে হজের ভিসা ও অনুমোদনহীন ভ্রমণ বন্ধ করার ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিবছর হজ পালনের আগে বা পরে হাজিরা মদিনায় মসজিদে নববী সফর করে থাকেন। এ জায়গাটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা অবস্থিত। সবশেষ হজের মৌসুমে ১৩ লাখের কাছাকাছি হাজিরা মদিনায় মসজিদে নববীতে গিয়েছিলেন।

হজ ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভের অন্যতম। আর্থিকভাবে সক্ষম সকল মুসলমানের ওপর জীবনে একবারের জন্য মহান আল্লাহ হজ পালন ফরজ করেছেন। হাজিদের আরামদায়ক সেবা দেওয়ার জন্য প্রতিবছর নানা পদক্ষেপ নিয়ে থাকে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে হজের প্রক্রিয়া যানজটমুক্ত রাখতে উড়ন্ত ট্যাক্সি চালু করেছে।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

হাজিদের জন্য আবাসন নিবন্ধন শুরু আজ

আপডেট সময় : ০১:৫০:৫২ অপরাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০২৪