সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৬:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ৭৮০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেক্সঃ

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ করে ফের মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক জিহাদ’। রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার (১ জুলাই) স্থানীয় সময় অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে।

ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এই রকেট হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এই হামলার মাধ্যমে গোষ্ঠীটি ৯ মাস ধরে চলা যুদ্ধের পরও ইসরায়েলে হামলা চালাতে সক্ষম, সেটি ফুটে উঠেছে। আর ইসরায়েল বলেছে, ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে নিস্ক্রিয় করা তাদের লক্ষ্য।

দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় কয়েকটি বসতির বাসিন্দারা বলেছেন, তারা ইসরায়েলি ফোন নম্বরগুলো থেকে বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ-সংক্রান্ত কিছু ক্ষুদেবার্তা পেয়েছেন। কেউ কেউ বলেছেন, এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে। কারণ কয়েক সপ্তাহ আগে এলাকাটি ছেড়ে চলে গেছে ইসরায়েলি বাহিনী। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার ২০০ জনের বেশি মানুষকে হত্যা করে হামাসের শত শত যোদ্ধা। একই সঙ্গে আরও ২০০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা। পরে ওই দিনই গাজায় পুরোমাত্রার যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের

আপডেট সময় : ০৯:৪৬:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪