সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলা, ১৮ সেনা আহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১২:১৩ অপরাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ৮০৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেক্সঃ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১৮ জন সেনা আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

তারা জানিয়েছে, রবিবার (৩০ জুন) এই হামলা হয়। এদিন রবিবার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এরমধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে ১৮ সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। বাকিদের অবস্থা আশংকাজনক নয় বলে দাবি করেছে আইডিএফ।

এদিকে রোববারের ড্রোন হামলার বিষয়ে হিজবুল্লাহ জানিয়েছে, এদিন সকালে লেবাননে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব দেওয়া হয়েছে। বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

গাজা ইস্যুতে ইসরায়েল-হিজবুল্লাহ উত্তেজনা চরমে। দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত কয়েকদিন ধরে বিস্ফোরক বোঝাই ড্রোন, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মুহুর্মুহু রকেট ছুড়ছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীটি।

এতে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে শঙ্কায় ৭টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান, রাশিয়া, আয়ারল্যান্ডসহ আরও ৫টি দেশ তাদের নাগরিকদের লেবাননে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলা, ১৮ সেনা আহত

আপডেট সময় : ১২:১২:১৩ অপরাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০২৪