মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে ভারত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৩:৪৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • ৭৮০ বার পড়া হয়েছে

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশদের ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। ২৯ জুন ফাইনালে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে ভারত।

বৃহস্পতিবার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারায় ভারত। ৯ বলে ৯ রান করে আউট হন তিনি।

তার বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফিরে যান ঋঝভ পন্থ। তার বিদায়ে চাপে পড়ে ভারত। রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে চাপ সামাল দেয় ভারত। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন রোহিত।

এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে ভারত। রোহিত ৩৯ বলে ৫৭ ও সূর্য ৩৬ বলে ৪৭ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডান নেন ৩টি উইকেট।

১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের বোলিং তোপে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে দলীয় ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইংলিশরা।

হ্যারি ব্রুক ও জস বাটলার মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা।

শেষ পর্যন্ত ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ব্রুক ১৯ বলে ২৫ ও জস বাটলার ১৫ বলে ২৩ রান করেন। ভারতের পক্ষে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব নেন ৩টি করে উইকেট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে ভারত

আপডেট সময় : ০৯:২৩:৪৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ জুন ২০২৪