বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল Logo ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২

ঝিনাইদহে সামাজিক দ্বন্দের জেরে বাড়ি ঘরে হামলা-ভাংচুর, আহত-১

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ৭৬৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামে সামাজিক দ্বন্দের জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাট করা হয়েছে। এসময় রইচ আলী লস্কর নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গত শুক্রবার রাতে পবহাটি বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত রইচ আলী লস্করের চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে পবহাটি গ্রামের আলতাফ হোসেন ফরিদ, কেরামত লস্কার, শামিম হোসেন, রাহাদ হোসেনসহ ১৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সরেজমিনে দেখা যায়, তিনটি বাড়িতে ভাংচুর, টাকা পয়সা লুটপাট ও সন্ত্রাসী তান্ডব চালিয়েছে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার মানুষ দুইটি সমাজে বিভক্ত। আর এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক দ্বন্দের কারণে এই হামলার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, আলতাফ হোসেন ফরিদ আদালতে চাকুরি করার কারণে সে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে। তার নেতৃত্বে গ্রামে অপকর্ম দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাকে এলাকাবাসী দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন।

আরও জানা যায়, স্থানীয় একটি চায়ের দোকানে ঘটনার আগের দিন রাতে দুইশত টাকার মতো বাকি খাওয়া এবং পরদিন সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীরা সঠিক তদন্ত ও সুবিচারের আশায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান, শহরের পৌর এলাকার পবহাটি গ্রামে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঝিনাইদহে সামাজিক দ্বন্দের জেরে বাড়ি ঘরে হামলা-ভাংচুর, আহত-১

আপডেট সময় : ০৮:৩৪:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৪ মে ২০২৪