রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

রোমাঞ্চকর জয়ে বার্সাকে হটিয়ে আবারও শীর্ষে রিয়াল !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১৪:২৬ অপরাহ্ণ, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

লি লিগায় পিছিয়ে পড়েও ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়ে আবারও টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এর আগে, আতলেতিকো মাদ্রিদের মাঠে নাটকীয় জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছিল বার্সেলোনা।

শীর্ষে উঠার লড়াইয়ে রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে নামে রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি লা লিগার সফলতম ক্লাবটি। এরই মধ্যে দ্বিতীয়ার্ধের শুরুতে পাঁচ মিনিটের ব্যবধানে মানুয়েল মুনোস ও সেদরিক বাকাম্বুর গোলে এগিয়ে যায় স্বাগতিক ভিয়ারিয়াল।

এরপর অবশ্য আর পিছে ফিরে তাকাতে হয়নি সফরকারীদের। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ৬৪ মিনিটে দানিয়েল কারবাহালের ক্রসে হেড করে ব্যবধান কমান গ্যারেথ বেল। আর ৭৪ মিনিটে পেলান্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরার দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

এবারের লিগে পর্তুগিজ তারকার এটি ১৬তম গোল। ২০ গোল নিয়ে তালিকার শীর্ষে লিওনেল মেসি। পরের অবস্থানটিও আরেক বার্সেলোনা তারকা লুইস সুয়ারেসের (১৮টি)।

এরপর আক্রমণে ধার বাড়ানো রিয়াল তাদের জয়সূচক গোলটি পায় ম্যাচের ৮৬তম মিনিটে। বাঁ-দিক থেকে মার্সেলোর দারুণ ক্রসে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন বেনজেমার বদলি নামা মোরাতা।

এই জয়ের পর ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৫৫। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট ২৪ ম্যাচে ৫৪। ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

রোমাঞ্চকর জয়ে বার্সাকে হটিয়ে আবারও শীর্ষে রিয়াল !

আপডেট সময় : ০৭:১৪:২৬ অপরাহ্ণ, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭