মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

ডোপিংয়ের দায়ে ৪ বছর নিষিদ্ধ উইন্ডিজের ক্রিকেটার

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৩ অপরাহ্ণ, শনিবার, ৮ অক্টোবর ২০২২
  • ৮৩৫ বার পড়া হয়েছে

ডোপ-বিরোধী মামলায় ফেঁসে গেলেন উইন্ডিজের ক্রিকেটার জন ক্যাম্পবেল। চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। জ্যামাইকার স্থানীয় ডোপিং-বিরোধী কমিশন এই শাস্তি দিয়েছে তাকে।

ডোপিং পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। গেল এপ্রিলে নিজ শহর কিংস্টনে এই পরীক্ষা করানোর কথা ছিল তার। পরীক্ষায় ব্যবহৃত রক্তের নমুনা দেওয়ার জন্য একটা সময় বেধে দেওয়া হয়েছিল তাকে, সেই দিনে তিনি রক্ত দিতে যাননি। এর ফলেই তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে জ্যামাইকার অ্যান্টি-ডোপিং কমিশন (জ্যাডকো)।

তার এই অস্বীকৃতির বিষয়ে তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করে কমিশনটি। গত শুক্রবার (০৭ অক্টোবর) এই তদন্তের প্রতিবেদন কমিশনে জমা দেয় কমিটি। তদন্ত কমিটির দেওয়া ১৮ পৃষ্ঠার প্রতিবেদনের ওপর ভিত্তি করেই তার ওপর নেমে আসে এই শাস্তি।

১৮ পৃষ্ঠার সেই প্রতিবেদনে বলা হয়, ডোপ টেস্টে রক্ত দিতে অস্বীকৃতি জানানোর মানে ডোপিং-বিরোধী আইনের লঙ্ঘন।  জ্যাডকো’র আইনের ১০.৩.১ নং ধারা অনুসারে এই কাজের শাস্তি ৪ বছর নিষেধাজ্ঞা। সেটাই নেমে এসেছে এবার ক্যাম্পবেলের ওপর। গত ১০ মে থেকে ক্যারিবীয় এই ক্রিকেটারের ওপর এই শাস্তি কার্যকর করেছে জ্যাডকো।

উইন্ডিজের হয়ে ২০টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন ক্যাম্পবেল। সীমিত ওভারের ফরম্যাটের চেয়ে ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটেই বেশি নিয়মিত ছিলেন তিনি। সবশেষ টেস্টটা তিনি খেলেছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের সবশেষ উইন্ডিজ সফরে স্বাগতিকদের হয়ে দুটো টেস্টেই খেলেন তিনি। প্রথম টেস্টে একটি ফিফটির পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৪৫ রানের একটি ইনিংস খেলেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

ডোপিংয়ের দায়ে ৪ বছর নিষিদ্ধ উইন্ডিজের ক্রিকেটার

আপডেট সময় : ০৪:৩৫:৪৩ অপরাহ্ণ, শনিবার, ৮ অক্টোবর ২০২২