মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

উয়েফার বর্ষসেরার ট্রফি বেনজেমার হাতেই

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৬:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২
  • ৭৯৯ বার পড়া হয়েছে

প্রশ্নটা ছিল সহজ—কে জিতবেন এবারের উয়েফা বর্ষসেরার পুরস্কার? উত্তরটাও ছিল জানা! সংক্ষিপ্ত তালিকায় তিনজন ছিলেন—করিম বেনজেমা, থিবো কোর্তোয়া ও কেভিন ডি ব্রুইনা। এ তিনজনের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া খুব একটা কঠিন কাজ ছিল না। বেশির ভাগ ফুটবলপ্রেমীই অনুমান করতে পেরেছিলেন, এবারের উয়েফা বর্ষসেরার পুরস্কার উঠবে বেনজেমার হাতে।

বিস্ময়ের কিছু ঘটেনি, ফুটবলপ্রেমীদের অনুমান সঠিক হয়েছে। ২০১১ থেকে চালু হওয়া উয়েফা বর্ষসেরার পুরস্কারটি প্রথমবারের জিতেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার বেনজেমা। তবে ফ্রান্স থেকে এ পুরস্কারজয়ী প্রথম ফুটবলার তিনি নন। এর আগে ২০১২-১৩ মৌসুমে প্রথম ফরাসি ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতেছেন ফ্রাঙ্ক রিবেরি। সেবার বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন রিবেরি।

উয়েফার সেরা বেছে নেওয়ার জন্য বিবেচনা করা হয় ইউরোপিয়ান ফুটবল মৌসুমে ক্লাব ও দেশের হয়ে খেলোয়াড়দের পারফরম্যান্স। প্রথমে এর ‘টেকনিক্যাল স্টাডি গ্রুপ’ বিবেচিত সময়ে খেলোয়াড়দের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ১৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করে। সেই তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্য থেকে বিচারকদের ভোটে বেছে নেওয়া হয় সেরা তিন।

বিচারক হিসেবে থাকেন ওই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে খেলা ক্লাবগুলোর কোচ এবং উয়েফার সদস্যদেশগুলোর মধ্য থেকে নির্বাচিত সাংবাদিকেরা। কোনো কোচ তাঁর নিজের ক্লাবের খেলোয়াড়কে ভোট দিতে পারেন না

এই সময়কালের মধ্যে সংক্ষিপ্ত তালিকায় থাকা তিনজনের পারফরম্যান্স বিবেচনা করেই বেশির ভাগ ফুটবলপ্রেমী বেনজেমার পক্ষেই বাজি ধরেছিলেন। বিচারকদের ভোটও গেছে তাঁর বাক্সে। এই সময়ে বেনজেমা দেশের হয়ে কিছু জিততে পারেননি। তবে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। লা লিগায় করেছেন ২৭ গোল আর চ্যাম্পিয়নস লিগে ১৫টি।

বেনজেমার দুই প্রতিদ্বন্দ্বীদের একজন ডি ব্রুইনা গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন শুধু প্রিমিয়ার লিগ শিরোপা। আরেক প্রতিদ্বন্দ্বী কোর্তোয়া তো বেনজেমার রিয়ালের সতীর্থই। রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে গোল পোস্টের নিচে তিনি ছিলেন এককথায় অসাধারণ। তবে স্ট্রাইকার বলেই বেনজেমার পারফরম্যান্স অনেক বেশি আলোচিত হয়েছে।

বিশেষ করে শেষ ষোলো আর শেষ আটে বেনজেমার পারফরম্যান্স ছিল অনন্য। শেষ ষোলোর দ্বিতীয় লেগে অসাধারণ এক হ্যাট্রটিক করে পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে রিয়ালকে কোয়ার্টার ফাইনালে তোলেন বেনজেমা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ৩-১ গোলের জয়েও হাাটট্রিক করেন তিনি।

একইভাবে রিয়ালকে এত কিছু জেতানো ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

উয়েফার বর্ষসেরার ট্রফি বেনজেমার হাতেই

আপডেট সময় : ১১:৩৬:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২