সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

এক মিনিটে ১৭টি নাগা মরিচ খেয়ে বিশ্ব রেকর্ড

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:৩৩:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ১২ আগস্ট ২০২২
  • ৮০৮ বার পড়া হয়েছে

এক মিনিটে ১৭টি নাগা মরিচ খেয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন এক মার্কিন নাগরিক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী ওই ব্যক্তির নাম গ্রেগরি ফস্টার। তিনি ক্যালিফোর্নিয়ার নাগরিক। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী সান দিয়াগোতে গত বছরের নভেম্বরে তিনি এ বিষয়ে আগের রেকর্ড ভাঙেন। তবে আনুষ্ঠানিক স্বীকৃতি মেলে গত সোমবার।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, এই নাগা মরিচ বিশ্বের অন্যতম ঝাল মরিচ। কারণ, এতে এক মিলিয়ন স্কোভিল হিট ইউনিট ( মরিচ ও অন্যান্য মসলাযুক্ত খাবারের ঝালের পরিমাপক) রয়েছে। এর মানে হলো এক মিনিটে মি. ফস্টার প্রায় ১৭ মিলিয়ন স্কোভিল হিট ইউনিট গ্রাস করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মি. ফস্টার সব সময় মসলাদার খাবার পছন্দ করেন। তিনি নিজেই বাড়িতে মরিচ ফলান। কয়েক দশক ধরে মসলাদার খাবার কোন পর্যায় পর্যন্ত খেতে পারেন, সেই সহনশীলতা বাড়িয়েছেন। এ কারণেই তিনি বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ এতগুলো একসঙ্গে খেতে পেরেছেন।

ফস্টার বলেন, ‘ব্যক্তিগত চ্যালেঞ্জ থেকেই আমি দেখতে চেয়েছি, এই ঝাল মরিচের প্রতি আমার ভালোবাসা কতটুকু। আর সেখান থেকেই এ রেকর্ড। একজন মরিচপ্রেমী হিসেবে তীব্র ঝাল মরিচ নিয়ে আমি সচেতনতা ও আগ্রহকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সামনে এই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার চেষ্টা থাকবে।’

২০১৭ সালে কম সময়ে সবচেয়ে বেশি ক্যারোলিনা রিপার মরিচ খাওয়ার বিশ্ব রেকর্ড গড়েন গ্রেগরি ফস্টার। তিনি ৮ দশমিক ৭২ সেকেন্ডে ৬টি মরিচ খেয়েছিলেন। এর আগের রেকর্ড ছিল তিনটি মরিচ খাওয়ার।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

এক মিনিটে ১৭টি নাগা মরিচ খেয়ে বিশ্ব রেকর্ড

আপডেট সময় : ০৮:৩৩:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ১২ আগস্ট ২০২২