রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বিরাটের ভারতকে নিয়ে অস্ট্রেলিয়ার ছেলেখেলা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৫:২৩ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টানা ১৯ টেস্টে অপরাজিত থাকা টিম ইন্ডিয়াকে থামিয়ে দিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বোলাররা রীতিমত ছেলেখেলায় মেতে উঠেছিল ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে। বিশ্ব ক্রিকেটে ‘নাম্বার ওয়ান’ ব্যাটিং লাইনআপ ভারতের। সেই তারাই প্রথম ইনিংসে ১০৫ রানে চুরমার হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ভেঙে পড়লো ১০৭ রানে। যার ফলে ৩৩৩ রানে বড় ব্যবধানে পরাজয় মেনে নিতে হয়েছে বিরাট কোহলির ভারতকে।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে জয়ের জন্য চতুর্থ ইনিংসে ভারতের দরকার হয় ৪৪১ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির দল গুটিয়ে যায় ১০৭ রানের মাথায়। স্পিনবান্ধব উইকেট বানিয়ে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই নাকাল হয়েছে ভারত। অজি স্পিনার স্টিভ ও’কেফি প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন ৬ ভারতীয় ব্যাটসম্যানকে।

অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়। জবাবে অজিদের নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় ভারত। যার ফলে ১৫৫ রাবের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক স্টিভেন স্মিথের ১০৯ রানের ওপর ভিত্তি করে অস্ট্রেলিয়া ২৮৫ রান তোলে। অজিরা ভারতের সামনে টার্গেট দাঁড় করায় ৪৪১ রান।

৪৪১ রানের বিশাল টার্গেটে নেমে দলীয় ১০০ রান তুলতেই টপঅর্ডারের সাত ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। ভারতের পক্ষে ওপেনার মুরালি বিজয় ২ রান করেন। লোকেশ রাহুল করেন ১০ রান। চেতশ্বর পুজারার ব্যাট থেকে আসে ৩১ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রানে বোল্ড হন স্বাগতিক দলপতি কোহলি। ১৮ রানে সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে। অশ্বিন ৮ আর রিদ্ধিমান সাহা ৫ রানে ফেরেন।

অজিদের হয়ে প্রথম ইনিংসে ঘূর্ণি জাদু দেখানো স্টিভ ও’কেফি তুলে নেন আরও ৬টি উইকেট। বাকি চারটি উইকেট তুলে নেন আরেক স্পিনার নাথান লিয়ন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

বিরাটের ভারতকে নিয়ে অস্ট্রেলিয়ার ছেলেখেলা !

আপডেট সময় : ০৭:০৫:২৩ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭