সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক অগ্রগতির প্রশংসায়: ভারতের রাজনাথ সিং

  • আপডেট সময় : ১০:৪৫:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • ৯০১ বার পড়া হয়েছে

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক অগ্রগতির জন্য প্রশংসা করে বলেছেন, দেশটি যেভাবে সব ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে, ভবিষ্যতে এটি অগ্রগতির নতুন উচ্চতায় উন্নীত হবে।
তিনি বলেন, প্রতিবেশী হিসেবে ভারত খুবই খুশি যে বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামি পরিহার করে আধুনিকীকরণ, মধ্যপন্থা ও ধর্মনিরপেক্ষতার পথে দ্রুত অগ্রসর হচ্ছে।
শুক্রবার কলকাতায় একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনকালে তিনি বলেন, ‘বাংলাদেশে যে ধরনের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে তা বিশ্বের বিভিন্ন দেশের জন্য একটি উদাহরণ।’
কোন বিশেষ দেশের নাম উল্লেখ না করে রাজনাথ সিং বলেন, ধর্মীয় উগ্রবাদ, গোঁড়ামি ও সংকীর্ণতার সঙ্গে লড়াইরত ভারতের একটি প্রতিবেশী দেশের বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
তিনি বলেন, ‘দেশটি নিজেই দারিদ্র্য, বেকারত্ব ও সন্ত্রাসবাদের সাথে লড়াই করছে এবং কখনও কখনও এটি ভারতকেও হয়রানি করার চেষ্টা করে। এর বিপরীতে, বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামি পরিহার করে আধুনিকীকরণ, মধ্যপন্থা ও ধর্মনিরপেক্ষতার পথ বেছে নিয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, যোগাযোগ ও নিরাপত্তার মতো খাতে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) লিমিটেডের একটি প্রজেক্ট ১৭এ ফ্রিগেট ‘দুনাগিরি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন ‘যদি ভারত তার শক্তি বাড়ায় তবে এটি কেবল নিজের স্বার্থে নয়, তার বন্ধুদের স্বার্থেও।’
মন্ত্রী বলেন, ভারত তার সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। ‘আমাদের নৌবাহিনীকে ভারত মহাসাগরীয় অঞ্চলে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুর্যোগের সময়ে এটিকে অবশ্যই প্রথমে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।’
এ প্রসঙ্গে, তিনি বলেন, নৌবাহিনীকে আমাদের বন্ধু ও অংশীদারদের প্রয়োজনের সময়েও  সহায়তার জন্য প্রস্তুতত থাকতে হবে।
উত্তরাখ-ের একটি পর্বতচূড়ার নামে দেশীয়ভাবে নির্মিত যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরির নামকরণ করা হয়েছে। এটি ১৭এ প্রকল্পের চতুর্থ যুদ্ধজাহাজ। শুক্রবার হুগলি নদীতে এটি চালু করা হয়। এ প্রকল্পের অধীনে ভারতীয় নৌবাহিনীর জন্য মোট সাতটি শিবালিক শ্রেণীর ফ্রিগেট তৈরি করা হবে।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক অগ্রগতির প্রশংসায়: ভারতের রাজনাথ সিং

আপডেট সময় : ১০:৪৫:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১৬ জুলাই ২০২২