সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোদির মন্ত্রিসভা থেকে আব্বাস নাকভির পদত্যাগ

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৬:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • ৭৯৬ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বিজেপির নেতা মুখতার আব্বাস নাকভি ও আরপিসি সিং। বুধবার পদত্যাগপত্র জমা দেন তাঁরা। খবর এনডিটিভির।

আব্বাস নাকভি ভারতের কেন্দ্রীয় লংখ্যালঘুবিষয়ক মন্ত্রী ও আরপিসি সিং ইস্পাতমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগামীকাল বৃহস্পতিবার রাজ্যসভায় তাঁদের মেয়াদ শেষ হচ্ছে।

বুধবার সকালে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন পদত্যাগপত্র জমা দেওয়া দুই মন্ত্রী। এ সময় তাঁদের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পদত্যাগের আগে থেকেই অবশ্য আলোচনায় ছিলেন ৬৪ বছর বয়সী আব্বাস নাকভি। তাঁকে ভারতের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিজেপি মনোনীত করতে পারে বলে গুঞ্জন রয়েছে।

এদিকে মন্ত্রীর পদ থেকে পদত্যাগের আগে তিনি বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডার সঙ্গে দেখা করেন। এতে করে ওই গুঞ্জন ঘিরে আলোচনা আরও জোরালো হয়েছে। নাকভিকে ঘিরে গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিকে বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সম্প্রতি মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের জেরে তুমুল চাপের মুখে পড়ে দলটি।

আগামী ৬ আগস্ট ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ জুলাই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।এদিকে ভাইস প্রেসিডেন্ট পদে এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নাজমা হেপতুল্লা ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

মোদির মন্ত্রিসভা থেকে আব্বাস নাকভির পদত্যাগ

আপডেট সময় : ১২:৪৬:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২