মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিতে যাচ্ছেন যশপ্রীত বুমরা

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৩:৫৮ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুন ২০২২
  • ৮১০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রোহিত শর্মা। সহ-অধিনায়ক লোকেশ রাহুল চোটের কারণে ছিটকে গেছেন আগেই। আগামী শুক্রবার এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রোহিতকে না পাওয়ার সম্ভাবনাই বেশি ভারতের। রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিতে যাচ্ছেন যশপ্রীত বুমরা, জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

শেষ পর্যন্ত অধিনায়ক হলে বুমরা ইতিহাসই গড়বেন। বিশেষজ্ঞ পেসার হিসেবে ভারতকে এর আগে টেস্টে নেতৃত্ব দেননি কেউই। পেসার হিসেবে এর আগে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কপিল দেব (৩৪ টেস্ট), লালা অমরনাথ (১৫ টেস্ট), বিজয় হাজারে (১৪ টেস্ট) ও গুলাব্রাই রামচাঁদ (৫ টেস্ট)। তবে তাঁদের সবাই ছিলেন মূলত অলরাউন্ডার।

২৫ জুন রোহিতের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর জানায় বিসিসিআই। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছিল, ২৬ জুন ফিরতি পরীক্ষা করা হবে। তবে ২৭ জুন আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিতের ব্যাক-আপ হিসেবে ইংল্যান্ড নিয়ে যাওয়া হচ্ছে ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়ালকে। অবশ্য ক্রিকইনফো জানিয়েছে, রোহিতকে পেতে টেস্টের আগের দিন পর্যন্ত অপেক্ষা করবে ভারত। আজ ও আগামীকাল দুবার তাঁর করোনা পরীক্ষা করা হবে।

বুমরা এজবাস্টনে টস করতে নামলে এ বছর ভারতকে টেস্টে নেতৃত্ব দেওয়া চতুর্থ খেলোয়াড় হবেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংস্করণেই বেশ কয়েকজন অধিনায়ক দেখছে ভারত। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে ভারতের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। এরপর দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মাকে। যদিও ওই সিরিজের দ্বিতীয় টেস্টে চোটের কারণে ছিলেন না কোহলি। তখন ভারতকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অধিনায়কত্বে অভিষেক হয় রোহিতের।

অন্যদিকে এ মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয় নিয়মিত অধিনায়ক রোহিতসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে। সে সিরিজে দায়িত্ব দেওয়া হয়েছিল রাহুলকে, তবে চোটের কারণে সিরিজ শুরুর আগেই ছিটকে যান তিনি। সে সময় অধিনায়কত্ব পান ঋষভ পন্ত। তবে পন্ত টেস্ট সিরিজের দলে আছেন বলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেন হার্দিক পান্ডিয়া।

গত বছর করোনাভাইরাস আশঙ্কায় ৫ টেস্ট সিরিজের সর্বশেষটি না খেলেই ফিরে গিয়েছিল ভারত। সে ম্যাচটিই হচ্ছে এবার। পরিবর্তিত তারিখে বেশ ঠাসা সূচির মধ্যেই হচ্ছে ম্যাচটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৩ ম্যাচ সিরিজের তৃতীয়টি শেষ হয়েছে গত ২৭ জুন। তিন দিনের বিরতি দিয়েই তাই তাদের নামতে হচ্ছে ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে টেস্ট খেলতে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের মাঝপথে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে যান ইংলিশ উইকেটকিপার বেন ফোকস, তাঁর বদলে নামানো হয় স্যাম বিলিংসকে। যদিও ভারতের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়েছে ফোকসকে।

অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গতকাল। যদিও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলের কেউই ছিলেন না ওই সিরিজে। টেস্ট দলের সদস্যরা ইংল্যান্ড গেছেন আগেই, এ ম্যাচের আগে লেস্টারশায়ারের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। সে ম্যাচে ছিলেন রোহিতও।

ইংল্যান্ড যাওয়ার আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও। এ কারণে দলের সঙ্গে ইংল্যান্ড যেতে পারেননি তিনি। তবে সেরে ওঠার পর এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন অশ্বিন। এজবাস্টনে শেষ পর্যন্ত অশ্বিন সুযোগ পাবেন কি না, সেটি নিশ্চিত নয়। অলরাউন্ডার হিসেবে দলে আছেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুরও।

জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিতে যাচ্ছেন যশপ্রীত বুমরা

আপডেট সময় : ১১:২৩:৫৮ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুন ২০২২