সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

চিরবিদায় জানাতে গিয়ে ১৭ জন নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৩৭:৩৯ অপরাহ্ণ, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ভারতের পশ্চিমবঙ্গে এক নারীর মরদেহ সৎকার করতে শ্মশানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও একজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

শনিবার রাত ২টার দিকে নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর- জি নিউজ।উত্তর ২৪ পরগনার বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার বাসিন্দা শ্রাবণী মুহুরির মৃত্যু হয়। তার মরদেহ সৎকার করতে একটি ট্রাকে করে পরিবার ও প্রতিবেশীরাসহ প্রায় ৪০ জন নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হন।

পথে নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে পৌঁছালে গাড়িটি সড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।এতে শ্রাবণী মুহুরির মরদেহসহ সবাইকে উদ্ধার করে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ১৩ জনকে মৃত বলে ঘোষণা করেন।

কিছুক্ষণ পর আরো চারজনকে মৃত ঘোষণা করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের চিকিৎসা চলছে।

এদিকে হিন্দুস্তান টাইমস, দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

চিরবিদায় জানাতে গিয়ে ১৭ জন নিহত

আপডেট সময় : ০১:৩৭:৩৯ অপরাহ্ণ, রবিবার, ২৮ নভেম্বর ২০২১