সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

করোনায় আক্রান্তের চিকিৎসায় বিশ্বে প্রথম মুখে খাওয়া ওষুধের অনুমোদন দিল যুক্তরাজ্য।

  • আপডেট সময় : ০১:২১:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্তের চিকিৎসায় বিশ্বে প্রথম মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ ট্যাবলেট এর অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বুধবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এই অনুমোদন দেয়।

সম্প্রতি যারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং ঝুঁকিতে রয়েছেন তাদের ‘মলনুপিরাভির’ ট্যাবলেট দিনে দুইবার খেতে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মার্ক উদ্ভাবিত এই মলনুপিরাভির ট্যাবলেটটি করোনার চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ।

মূলত ফ্লু এর চিকিৎসার জন্য এই ট্যাবলেট উদ্ভাবন করা হয়েছিল। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এটি সেবনের ফলে করোনা রোগীদের হাসপাতালে ভর্তি বা মৃত্যু অর্ধেক কমানো সম্ভব।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এক বিবৃতিতে বলেন, যুক্তরাজ্যের জন্য আজ এক ঐতিহাসিক দিন, বিশ্বে প্রথম দেশ হিসেবে একটি অ্যান্টিভাইরাল ওষুধ অনুমোদন পেয়েছে, যা করোনার চিকিৎসায় বাসাতেই সেবন করা যাবে।

যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ জানায়, বাজারে বর্তমানে করোনা রোগীর চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহার হচ্ছে সেগুলোর কাজ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ভাইরাসকে অকার্যকর করা নয়।

এক্ষেত্রে মলনুপিরাভিরই বিশ্বে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ওষুধ, যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভাইরাসের প্রজনন ক্ষমতা অকার্যকর করতে সক্ষম।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

করোনায় আক্রান্তের চিকিৎসায় বিশ্বে প্রথম মুখে খাওয়া ওষুধের অনুমোদন দিল যুক্তরাজ্য।

আপডেট সময় : ০১:২১:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১