সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। 

  • আপডেট সময় : ০১:০৫:১৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিরিয়ার রাজধানী দামেস্কে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার  এ তথ্য নিশ্চিত করেছে। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।

তবে ওই হামলার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গেল শনিবারও সিরিয়ার রাজধানীতে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল।

আর ১৪ অক্টোবর সিরিয়ার কেন্দ্রে ইরানি ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে সিরীয় সরকারের ৯ যোদ্ধার মৃত্যুও হয়।

ওই হামলার কয়েকদিন আগেই সিরিয়া অভিযোগ করেছিল যে, দেশটির দক্ষিণাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ায় ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব এবং সামরিক উপস্থিতিই মূলত ইসরায়েলের শঙ্কার কারণ।

এ জন্য কয়েক বছর ধরেই সিরিয়ায় দফায় দফায় হামলা চালিয়ে আসছে দেশটি।

সিরীয় ঘাঁটি, অস্ত্র বহর এবং ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অবস্থান লক্ষ্য করেই মূলত হামলা চালায় ইসরায়েল এবং এগুলো বেশিরভাগই সাধারণত রাতের বেলা ঘটনো হয়।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। 

আপডেট সময় : ০১:০৫:১৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১