সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নাইজেরিয়ায় ভবন ধসে নিহত বেড়ে ২০

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:২৪:২৯ অপরাহ্ণ, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: নাইজেরিয়ার লাগোসে নির্মাণাধীন বহুতল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। স্থানীয় সময় সোমবার এ দুর্ঘটনা ঘটে।

ধসে পড়া ভবনটিতে ‘অস্বাভাবিকতা’ নজরে আসার পর চলতি বছরের শুরুতে এর অবকাঠামো নির্মাণ কাজে স্থগিতাদেশ দেয় রাজ্য সরকার। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।

লাগোস রাজ্যের ডেপুটি গভর্নর ওবাফেমি হামজাত বলেন, ২১ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে গত জুনে এর কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, সম্প্রতি শ্রমিকরা কাজ করার অনুমতি পায়। তবে মঙ্গলবার দেখা গেছে যে, এটি নির্মাণাধীন অংশে ঘটেছে কিনা তা স্পষ্ট হচ্ছিল না। তবে কি কারণে অবকাঠামোগত নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল তা স্পষ্ট করে বলেননি তিনি। কিন্তু লাগোস রাজ্যের বিল্ডিং কন্ট্রোল এজেন্সির প্রধান জানান, ভবনটি নির্মাণে নিম্নমাণের সামগ্রী ব্যবহার করা হয়, যা ছিল ভয়ঙ্কর।

জানা গেছে, ফোর স্কোর হোম লিমিটেড আবাসন স্কিমের পরিকল্পনা করে ভবনটি নির্মাণ করছিল। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার অন্য এলাকাগুলোতেও তাদের বিভিন্ন প্রকল্পের কাজ চলছে।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

নাইজেরিয়ায় ভবন ধসে নিহত বেড়ে ২০

আপডেট সময় : ০৭:২৪:২৯ অপরাহ্ণ, বুধবার, ৩ নভেম্বর ২০২১