সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

আতঙ্ক ছড়াচ্ছে করোনার অতি সংক্রামক ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৫৩:২০ অপরাহ্ণ, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দ্রুতগতিতে ছড়িয়ে পড়া বা সংক্রমিত হওয়ার দৌড়ে করোনার অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টাকে পেছনে ফেলেছে এই ধরনটিরই উপপ্রজাতি ডেল্টা প্লাস। সম্প্রতি পরিচালিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

গবেষণাটি পরিচালনা করেছে যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ)। এরইমধ্যে ডেল্টা প্লাসকে ‘অনুসন্ধানাধীন ধরনের’ তালিকায় ফেলেছে সংস্থাটি।

যুক্তরাজ্যের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীদের ৬ শতাংশ ডেল্টা প্লাসে আক্রান্ত।

গবেষকরা মনে করছেন, বর্তমানে যেসব টিকা আছে সেগুলো নতুন এ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। তবে এ ভ্যারিয়েন্ট যুক্তরাজ্যে কোভিড সংক্রমণ ডেল্টার চেয়েও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক কিছু প্রমাণও পাওয়া গেছে এ ব্যাপারে।

বর্তমানে বিশ্বে করোনাভাইরাসের হাজারেরও বেশি পরিবর্তিত ধরন রয়েছে। ভাইরাস সবসময়ই অভিযোজন বা বিবর্তনের মধ্যে দিয়ে যায়। তাই নিয়মিত এই জীবানুর নতুন প্রজাতির আগমন অদ্ভুত বা ব্যাতিক্রমী কোনো ঘটনা নয়।

ডেল্টা প্লাসের বৈজ্ঞানিক নাম এওয়াই ফোর পয়েন্ট টু। ডেল্টা থেকেই উদ্ধব হয়েছে এই ধরনটির। তবে স্পাইক প্রোটিনের গঠনে ডেল্টার সঙ্গে কিছু পার্থক্য রয়েছে ডেল্টা প্লাসের।

ইউকেএইচএসএর প্রধান নির্বাহী ডা. জেনি হ্যারিস বিবিসিকে এ সম্পর্কে বলেন, ‘ব্রিটেনের জনগণের উদ্দেশে আমরা বলতে চাই, ভয়ের কোনো কারণ নেই। যারা এখনো টিকা নেননি, দ্রুত নিয়ে নিন, নিয়মিত মাস্ক ব্যবহার করুন; যে ঘরে বসবাস করেন, যেখানে যেন পর্যাপ্ত আলো-বাতাস ঢুকতে পারে- সেদিকে খেয়াল রাখুন এবং করোনার লক্ষণ অনুভব করলে দেরি না করে যত দ্রুত সম্ভব টেস্ট করান।’

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

আতঙ্ক ছড়াচ্ছে করোনার অতি সংক্রামক ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

আপডেট সময় : ০৬:৫৩:২০ অপরাহ্ণ, শনিবার, ২৩ অক্টোবর ২০২১