সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

চমকে দিল চীন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে।  

  • আপডেট সময় : ০২:০৮:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে চমকে দিয়েছে চীন। গত আগস্ট মাসে চালানো ওই পরীক্ষার কথা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছে এবং এতে তারা বিস্মিত হয়েছে।

পাঁচটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে।

শনিবার পত্রিকার খবরে বলা হয়েছে, চীনের সামরিক বাহিনী রকেটের মাধ্যমে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যা মহাকাশের নিচু কক্ষপথ দিয়ে উড়ে যায় এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে বিশ্বের চারপাশে ঘুরে আসে।

ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, এই পরীক্ষার মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে, হাইপারসনিক অস্ত্র তৈরির ক্ষেত্রে চীন বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। মার্কিন কর্মকর্তারা যতটা ভাবছেন, চীনের সামরিক বাহিনী তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে বলেও পত্রিকার খবরে মন্তব্য করা হয়েছে।

ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে চীনা সামরিক বাহিনীর মন্তব্য নেয়ার জন্য রোববার একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে তবে চীনের সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো জবাব দেয় নি।

আমেরিকা এবং রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং গত মাসে উত্তর কোরিয়া বলেছে যে, তারা নতুন তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

২০১৯ সালের সামরিক কুচকাওয়াজের সময় চীনা সামরিক বাহিনী তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছিল। চীনের সামরিক বাহিনীতে এ ক্ষেপণাস্ত্র ডিএফ-১৭ নামে পরিচিত। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ও ঘন্টায় ৬,২০০ কিলোমিটার বেগে উড়তে পারে।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

চমকে দিল চীন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে।  

আপডেট সময় : ০২:০৮:৩৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১