রবিবার | ১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নিহত বেড়ে ৯।

  • আপডেট সময় : ১২:৩৩:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নয়জন সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন সিরিয়ার নাগরিক। বাকি পাঁচজনের সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা এই তথ্য  জানিয়েছে।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সামরিক বাহিনীর সূত্র দিয়ে জানায়, স্থানীয় সময় বুধবার রাতে পালমিরা শহরের কাছে এই হামলায় এক সেনা নিহত ও তিনজন আহত হন।

পালমিরার একটি যোগাযোগ টাওয়ার এবং আশেপাশের কয়েকটি অবস্থান লক্ষ্য করে মূলত হামলাটি চালানো হয়েছে।

গত সপ্তাহেও একই বিমানঘাঁটিতে ইসরায়েলের এক ক্ষেপণাস্ত্র হামলায় ইরানপন্থী দুই বিদেশি যোদ্ধা নিহত হন।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে নিয়মিতভাবে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

ইসরাইলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভার মতে, ইরান মধ্যপ্রাচ্যে নাশকতা এবং সন্ত্রাসের প্রচার চালিয়ে যাচ্ছে। তাই ইসরায়েল সিরিয়ায় ইরানের কোনো ঘাঁটি হতে দেবে না।

এই মনোভাব থেকেই মূলত সিরিয়ার সরকারি সেনা ও সরকার সমর্থক ইরানি ও লেবাননি যোদ্ধাদের লক্ষ্য হামলা গুলো চালানো হচ্ছে।

যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এসব হামলার কথা স্বীকার করেনা ইসরায়েল।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নিহত বেড়ে ৯।

আপডেট সময় : ১২:৩৩:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১