রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

দুর্নীতির মামলায় হংকংয়ের সাবেক প্রধান নির্বাহীর কারাদণ্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উচ্চ পর্যায়ের দুর্নীতির এক মামলায় অসদাচরনের জন্য দোষী সাব্যস্ত করে হংকংয়ের সাবেক প্রধান নির্বাহী ডোনাল্ড স্যাংকে ২০ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

হংকংয়ের ইতিহাসে সর্বোচ্চ পদাধিকারী সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আজ বুধবার এ রায় ঘোষণা করেন হাইকোর্ট।

স্যাং ক্ষমতায় থাকার সময় এক ব্যবসায়ীকে একটি সম্প্রচার লাইসেন্স দেয়ার বিনিময়ে নিজের অবসরের সময় একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেয়ার পরিকল্পনা করেন।

এ বিষয়টি গোপন করেই মন্ত্রিসভায় ওই ব্যবসায়ীকে সম্প্রচার লাইসেন্স দেয়ার বিষয়টি অনুমোদন করেন স্যাং।

ব্রিটিশ কর্তৃত্বাধীন হংকং ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তরের আগে-পরে এর প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন দণ্ডিত ডোনাল্ড স্যাং। সর্বশেষ ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত সাত বছর হংকংয়ের প্রধান নির্বাহী ছিলেন তিনি। হংকংয়ের নেতৃত্বদান এবং ৯৭-৯৮ সালে এশিয়ার অর্থনৈতিক মন্দার সময় ক্যারিশমাটিক ভূমিকার জন্য খ্যাতিমান ছিলেন স্যাং।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

দুর্নীতির মামলায় হংকংয়ের সাবেক প্রধান নির্বাহীর কারাদণ্ড !

আপডেট সময় : ০৫:৫৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭