সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

তুরস্ক-রাশিয়া আলোচনা করল আজারবাইজান-আর্মেনিয়া সংঘাত নিয়ে

  • আপডেট সময় : ০৪:০৩:২১ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • ৭৯২ বার পড়া হয়েছে

Russian President Vladimir Putin and Turkish President Tayyip Erdogan attend a news conference following their meeting in St. Petersburg, Russia, August 9, 2016. REUTERS/Sergei Karpukhin - RTSM4JY

নিউজ ডেস্ক:

রাশিয়া জানিয়েছে, নাগোর্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে বর্তমানে যে সংঘাত চলছে তা নিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আলোচনা করেছেন। দক্ষিণ ককেশাস অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে দুই দেশ একমত হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর মধ্যে টেলিফোনে এ নিয়ে আলোচনা হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রলায়ের বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে কারাবাখ অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য রাশিয়া ও তুরস্ক ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

নাগোর্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। কিন্তু সেখানে বসবাসরত জনগণের বেশিরভাগই জাতিগতভাবে আর্মেনীয় বংশোদ্ভূত। ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী নাগোর্নো-কারাবাখ অঞ্চলে হামলা চালিয়ে সেখান থেকে আজেরি জনগণকে উচ্ছেদ করে। সেই থেকে অঞ্চলটি আর্মেনিয়ার দখলে রয়েছে।

এদিকে, আজারবাইজান এবং আর্মেনিয়াকে তুরস্ক ও রাশিয়া আলাদাভাবে সমর্থন দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা বৃহস্পতিবার নাকচ করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

তুরস্ক-রাশিয়া আলোচনা করল আজারবাইজান-আর্মেনিয়া সংঘাত নিয়ে

আপডেট সময় : ০৪:০৩:২১ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২০