সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ইকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:১৩:২৬ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশি সৌদি প্রবাসীদের নতুন ভিসা রোববার থেকে দেবে দেশটির সরকার। এদের ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ানো হয়েছে। 

বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. মো. আব্দুল মোমেন এ তথ্য জানান।

তিনি বলেন, শ্রমিকদের ভ্রমণ নিশ্চিতে বিশেষ ফ্লাইটের অনুমতি দিয়েছে সৌদি সরকার। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিমানের ৪টি বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, কর্মস্থলে যেতে গত কয়েকদিন থেকে উড়োজাহাজের টিকিটের পেছনে ছুটেছেন সৌদিপ্রবাসী শ্রমিকরা। দফায়-দফায় সড়ক অবরোধ আর মন্ত্রণালয়ে ছুটোছুটি করে আকুতি জানিয়েছেন টিকিটের জন্য।

এমন পরিস্থিতিতে দেশে আটকাপড়াদের কাজের অনুমতিপত্র ও ভিসার মেয়াদ বাড়াতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ। ওই চিঠিতে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে, আকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য যেন বাড়ানো হয়।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

ইকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:১৩:২৬ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০