রবিবার | ১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি Logo ‘বাংলাদেশপন্থী’ এক অস্পষ্ট ধারণা: রাষ্ট্র না মানুষ আগে?-ড. মাহরুফ চৌধুরী Logo দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রা কে পৌরসভা করা হবে -জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ Logo “সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন চিত্রনায়ক তায়েব-ও-ববি” Logo চাঁদপুরে এক বছরে অভিযান ঝড়: ৫১৭ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ৪২ লাখ টাকা

ট্রাম্প জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছেন : দাবী চীনের

  • আপডেট সময় : ০৪:২৮:৩৫ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়ানোর জন্য চীন মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছে। কোভিড-১৯ মহামারি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রশ্নে এ মার্কিন নেতা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বেইজিংকে জোরালোভাবে আক্রমণ করে বক্তব্য দেয়ার পর তারা ট্রাম্পকে দায়ী করে। খবর এএফপি’র।
জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝং জুন সাংবাদিকদের বলেন, ‘যখন আন্তর্জাতিক সম্প্রদায় কোভিড-১৯ মোকাবেলায় আন্তরিকভাবে লড়াই করছে তখন যুক্তরাষ্ট্র জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে।’
তিনি বলেন, এ ব্যাপারে আমি জোর দিয়ে বলতে পারি- যুক্তরাষ্ট্রের বক্তব্য সাধারণ পরিষদের স্বাভাবিক পরিবেশের সাথে একেবারেই বেমানান।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প বিশ্বব্যাপী কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় বেইজিংকে দায়ী করে তাদের কঠোর সমালোচনা করেন এবং এ ভাইরাসকে তিনি ‘চীন ভাইরাস’ নামে অভিহিত করেন।
এক সমাবেশের বক্তব্যের কথা স্মরণ করে ট্রাম্প চীনের ছড়ানো এ ‘প্লেগের’ বিষয়ে পদক্ষেপ গ্রহণে বিশ্বের প্রতি আহ্বান জানান।
ট্রাম্প এ মহামারি ছড়িয়ে পড়া প্রশ্নে বারবার চীনকে দায়ী করে আসছে। এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ইতোমধ্যে ২ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় এ সংখ্যা অনেক বেশি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির

ট্রাম্প জাতিসংঘে ‘রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছেন : দাবী চীনের

আপডেট সময় : ০৪:২৮:৩৫ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০