রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

২৪ গুণ বেশি মূল্যে কোহলির দলে মিলস !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৩:০৭ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দশম আইপিএলের নিলামে বেন স্টোকসের দাম যে আকাশছোঁয়া হতে যাচ্ছে তা অনেকটা অনুমিত ছিল। তবে চমক দিয়েছেন তারই জাতীয় দল সতীর্থ টাইমাল ​মিলস। স্টোকসের পর এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি রুপিতে তাকে দলে টেনেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

অথচ আইপিএল নিলামে মাত্র ৫০ লাখ ভিত্তিমূল্য রাখা হয়েছিল ইংলিশ এই ফাস্ট বোলারের জন্য। শেষ পর্যন্ত ভিত্তিমূল্য থেকে ২৪ গুণ দাম বেড়েছে তাঁর!

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিপিএল) চিটাগাং ভাইকিংসের হয়ে নজরকাড়া পারফর্ম করেন মিলস। গতির ঝড় তুলেছিলেন। এরপর তো জাতীয় দলেই ডাক পেয়ে যান ২৪ বছর বয়সী এই ফাস্ট বোলার। ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারদর্শী এই বোলার আপিএল নিলামেও চমকে দিয়েছেন সবাইকে।

এবারের আইপিএলের নিলামে আছেন বাংলাদেশের ছয় ক্রিকেটারও। তারা হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, এনামুল হক (বিজয়), তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। এদের মধ্যে এনামুল হকের ডাক উঠলেও অবিক্রিত থেকে যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

২৪ গুণ বেশি মূল্যে কোহলির দলে মিলস !

আপডেট সময় : ০৫:২৩:০৭ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭