রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

এবার একসঙ্গে রোনালদো–জোলি !‌

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩২:৫০ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এবার এক সঙ্গে জুটি বাঁধছেন ক্রিশ্চিয়ানো রোনালদো–অ্যাঞ্জেলিনা জোলি। তবে বাস্তব জীবনে নয়‌, একটি টেলিভিশন শো–তে।

তুরস্কের একটি টেলিভিশন সিরিজে এই দুই মহা তারকা কাজ করবেন কাঁধে–কাঁধ মিলিয়ে। এই টেলিভিশন সিরিজের মূল বিষয়, গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার মানুষ উদ্বাস্তু জীবনে কেমন আছে, সেটাই সবার সামনে তুলে ধরা। এই বিশেষ টেলিভিশন সিরিজের নাম ‘‌হায়াত কোপরুসু’‌। যার ইংরেজি অর্থ ব্রিজ অফ লাইফ।

‘‌হায়াত কোপরুসু’-এর বাংলা করলে দাঁড়ায় জীবনের সেতু। তুরস্কের দক্ষিণ–পূর্ব অংশে সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে শুটিং করা হবে। গৃহযুদ্ধের জেরে উদ্বাস্তু হয়ে যাওয়া মানুষগুলো কী ধরণের অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, কীভাবে দিন পার করছে, তাই তুলে ধরা হবে।

ডিরেক্টর ইয়াপ ডিরিলিক জানান, ‘”এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে আমাদের শুটিং শুরু হবে। সারা বিশ্বের নামী–দামী অভিনেতা–অভিনেত্রীরা এই টেলিভিশন সিরিজে অংশ নেবেন। বিশিষ্ট ব্যক্তিত্বরাও নেবেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম অ্যাঞ্জেলিনা জোলি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এছাড়াও থাকবেন ন্যান্সি আজরাম। ”

তুরস্কের পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। তবে অ্যাঞ্জেলিনা জোলি বা সি আর সেভেন এই শো নিয়ে এখনও কোন মন্তব্য করেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

এবার একসঙ্গে রোনালদো–জোলি !‌

আপডেট সময় : ০৭:৩২:৫০ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭