রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বিরাটকে থামানোর অস্ত্র আছে অস্ট্রেলিয়ার হাতে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২২:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিরাট কোহলিকে থামানোর অস্ত্র নাকি অস্ট্রেলিয়ার হাতে রয়েছে। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল হাসি। চারটি সিরিজে চারটি দ্বিশতরান করে স্যার ডন ব্র‌্যাডম্যানকে টপকেছেন ভারত অধিনায়ক বিরাট। এখন তার ব্যাটে  রয়েছে রানের বন্যা। কিন্তু বিরাটকে থামানোর জন্য মাইকেল হাসির বাজি ধরেছেন মিচেল স্টার্কের ওপর।

রীতিমতো যুক্তি দিয়ে হাসি জানালেন, ‘‌উপমহাদেশে স্টার্ক সফল হবে। গতি রয়েছে। নতুন বলে সুইং করাতে পারে। পুরনো বলে রিভার্স সুইংয়েও দক্ষ। আমি নিশ্চিত গোটা সিরিজেই কোহলিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে স্টার্ক। দুজনের লড়াই উপভোগ্য হবে।

স্টিভ স্মিথের দল কি সিরিজ জিতে ফিরতে পারবে এমন প্রশ্নের জবাবে হাসি বলেন, ‌ ‘শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করছে স্টিভ স্মিথদের জন্য। ভারতীয়রা স্পিনটা বড় ভাল খেলে। ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা স্মিথের রয়েছে। তাই দলের স্পিনারদের উপর আস্থা এবং ধৈর্য রাখতে হবে স্মিথকে।

ভারত সফরের প্রস্তুতি হিসেবে দুবাইয়ে অনুশীলন চালিয়েছে অস্ট্রেলিয়া। অসিদের এই অনুশীলন পদ্ধতি ভাল লেগেছে মাইকেল হাসির। হাসি বলছেন, ‘‌ক্রিকেট অস্ট্রেলিয়া এই ভারত সফরকে পাখির চোখ করেছে। প্রস্তুতিও নিয়েছে বেশ ভাল। মাঠে নিজেদের কতটা প্রয়োগ করতে পারবে সেটাই এখন দেখার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

বিরাটকে থামানোর অস্ত্র আছে অস্ট্রেলিয়ার হাতে !

আপডেট সময় : ১২:২২:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭