খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাতুল কুন্ডু এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন রসায়ন ডিসিপ্লিনের একই বর্ষের শিক্ষার্থী মো. তৌকির জোয়ার্দ্দার।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে সংগঠনটির ইফতার মাহফিল শেষে নতুন কমিটি ঘোষণা করেন পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. নাজিয়া হাসান। এ সময় খুবিতে অধ্যয়নরত ঝিনাইদহ জেলার বিভিন্ন ডিসিপ্লিনের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি শ্রাবন্তী বিশ্বাস, কাজল হোসাইন ও দেবযানী বিশ্বাস; সহ-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান জনি; কোষাধ্যক্ষ মো. আবু সাঈদ; সহ-কোষাধ্যক্ষ মোসা. শাহারিয়া খাতুন রুমি; যুগ্ম সম্পাদক মো. উৎস; প্রোমোশন সম্পাদক হাসানুর জামান ইমন; সাংগঠনিক সম্পাদক মো. খালিদ হোসেন; সহ-সাংগঠনিক সম্পাদক হামান্না; সভা সম্পাদক মাহাবুব হাসান; দপ্তর সম্পাদক তামিম মাহমুদ পাভেল; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক স্বর্ণা সাহা ও প্রিয়ন্তী বিশ্বাস; ক্রীড়া সম্পাদক আজিজুর রহমান ও নিশান সিদ্দিকী; এবং মিডিয়া সম্পাদক মো. রাজু।
নতুন দায়িত্ব পেয়ে সভাপতি রাতুল কুন্ডু বলেন, “ঝিনাইদহ জেলা থেকে আগত ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের তথ্য সহায়তা সহ তাদের বিভিন্ন ধরনের সহযোগীতামুলক কার্যক্রম করবো৷ আমরা দেখে আসছি নানা সময়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা নানা জটিলতায় পড়ে, সেক্ষেত্রে আমার আঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের এই ধরনের সহায়তা করবো যেন তারা কোনো জটিলতায় না পগে। এছাড়াও আমরা যারা ঝিনাইদহ জেলার শিক্ষার্থীরা খুবিতে পড়াশোনা করছি তাদের একটা পরিবার হিসেবে একে অন্যের পাশে থাকতে পারে সেই লক্ষ্যে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করবো৷”
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে অ্যাসোসিয়েশনটি ঝিনাইদহ জেলা থেকে আগত শিক্ষার্থীদের একাডেমিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জুনিয়র শিক্ষার্থীদের নবীনবরণ এবং গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনার আয়োজন করে থাকে সংগঠনটি। এছাড়া প্রতিবছর ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য-সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।



































