শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জিকে ক্যানেলের পানিতে সরকারি চাল!

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:২১:১২ অপরাহ্ণ, রবিবার, ১০ মে ২০২০
  • ৭৭৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধি:
আলমডাঙ্গার জিকে ক্যানেল পাড় থেকে ৫০ বস্তা সরকারি চাল ফেলে রেখেছে। কে বা কারা এই ৫০ বস্তা চাল ফেলে রেখে যায়। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও সরকারি খাদ্যগুদাম কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিত্যাক্ত এ সব চালের বস্তায় সরকারি খাদ্য বিভাগের নাম উল্লেখ রয়েছে।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের জিকে ক্যানেলে গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয়রা মাছ ধরতে যায়। এ সময় ক্যানেলের পাশে সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন তাঁরা। নিকট গিয়ে তাঁরা দেখতে পান সরকারি খাদ্যগুদামের চাল। ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে জড়ো হয় উৎসুক জনতা। খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবির, ওসিএলএসডি (ফুড) মিয়ারাজ হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিত্যাক্ত এসব চালের বস্তার গায়ে লেখা গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। ডাইরেক্টরেট অব ফুড। মিনিস্ট্রি অব ফুড। নেট ওয়েট ৫০ কেজি লেখা থাকতে দেখা যায়।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী জানান, ‘নষ্ট চাল কে বা কারা ক্যানেল পাড়ে ফেলেছে গেছে। এ চালগুলো খাবার অনুপযোগী। বিষয়টি তদন্ত করে বলা যাবে, কারা এ ধরণের অপরাধমূলক কাজ করেছে। আমরা জোর তদন্ত শুরু করেছি।’
আলমডাঙ্গার ওসিএলএসসি (ফুড) মিয়ারাজ হুসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তবে, কারা এ নষ্ট চালগুলো ক্যানেলের পানিতে ফেলেছে সে ব্যাপারে তদন্ত করা হবে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জিকে ক্যানেলের পানিতে সরকারি চাল!

আপডেট সময় : ০৫:২১:১২ অপরাহ্ণ, রবিবার, ১০ মে ২০২০