রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

এবারের আইপিএল নিলামে ৩৫১ জন ক্রিকেটার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০২:১২ অপরাহ্ণ, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের বেঙ্গালুরুতে আগামী ২০ ফেব্রুয়ারি আইপিএল-১০ এর এবারের নিলামের আসর বসতে চলেছে। মঙ্গলবার নিশ্চিত করে দেওয়া হল এই নিলামে মোট ৩৫১ জন ক্রিকেটারকে নিয়েই হবে। মোট ৭৯৯ জনের নাম নথিভুক্ত করানো হয়েছিল। তার মধ্যে ছিলেন ১২২ জন আন্তর্জাতিক ক্রিকেটার। সেই সঙ্গে ছয় জন অ্যাসোসিয়েট দেশের খেলোয়াড়। তাদের মধ্যে পাঁচজন ছিলেন আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের।

কিন্তু সেই নথিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে ৩৫১ জনকে। সব থেকে দামি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। সেই তালিকায় রয়েছেন বেল স্টোকস, ইয়ন মর্গ্যানসহ ক্রিস গেইল, মিশেল জনসন, প্যাট কামিন্সদের মত ক্রিকেটার। এসব ক্রিকেটারদের বেজ প্রাইজ সব থেকে বেশি ২ কোটি। ইংল্যান্ডের ক্রিকেটাররা ছাড়াও সেই তালিকায় রয়েছেন ভারতের ইশান্ত শর্মা ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস।

এদিকে গত বছর আট কোটি ৫০ লাখে দিল্লি ডেয়ার ডেভিলসে যাওয়া ভারতের পবন নেগির এ বারের বেজ প্রাইজ নেমে হয়েছে ৩০ লাখ। এই বছরের আইপিএল শেষে সব দলের সঙ্গে সব প্লেয়ারদের যা চুক্তি রয়েছে সেটা শেষ হয়ে যাবে। যার ফলে ২০১৮ আইপিএল-এর জন্য খুব গুরুত্বপূর্ণ বছর।

দুই বছরের নির্বাসন কাটিয়ে ২০১৮ তেই আবার আইপিএল-এ ফেরার কথা চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের। যদিও সেই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি আইপিএল এর নীতি নির্ধারকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

এবারের আইপিএল নিলামে ৩৫১ জন ক্রিকেটার !

আপডেট সময় : ০৫:০২:১২ অপরাহ্ণ, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭