রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনসমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫০:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ২ মার্চ ২০২০
  • ৭৮৬ বার পড়া হয়েছে

সন্ত্রাস-জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুলিশ এখন যথেষ্ট সক্ষম ও জনবান্ধব
নিউজ ডেস্ক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘দশ-এগারো বছর আগে আপনারা যে পুলিশ বাহিনী দেখেছেন, এখনকার পুলিশ আর সেই জায়গায় নেই। সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুলিশ এখন যথেষ্ট সক্ষম ও জনবান্ধব।’ গতকাল রোববার বিকেলে মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘দশ-এগারো বছর আগে আপনারা যে পুলিশ বাহিনী দেখেছেন, এখনকার পুলিশ আর সেই জায়গায় নেই। সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুলিশ এখন যথেষ্ট সক্ষম ও জনবান্ধব।’ গতকাল রোববার বিকেলে মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশকে বদলে দেবেন। তিনি এরই মধ্যে বাংলাদেশকে বদলে দিয়েছেন। জঙ্গি ও মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির ঘোষণা করেছেন তিনি। বাংলাদেশে আগে যে মাদক নিয়ন্ত্রণ বিভাগ ছিল, সেটা গুটি কয়েক জনবল নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত। কিন্তু বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণ বিভাগকে জনবলসহ পুরোপুরি ঢেলে সাজিয়েছে। মাদক নিয়ন্ত্রণে ইতিমধ্যে এই বিভাগ সফলতার সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মেহেরপুরের আইনশৃংখলা পরিস্থিতি অনেক ভালো অবস্থানে। কমেছে মাদকাসক্ত ও কারাগারে বন্দির সংখ্যা। এ চিত্র যদি সারা দেশে হতো, তাহলে আমরা আমাদের কাক্সিক্ষত বাংলাদেশ পেয়ে যেতাম।’ এ জন্য তিনি মেহেরপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মাদকাসক্ত ঐশির মতো আর যেন কেউ বাবা-মাকে হত্যা করতে না পারে, সে জন্য দিন-রাত কাজ করছে পুলিশসহ প্রশাসনের সব বিভাগ। মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার), জেলা প্রশাসক মো. আতাউল গনি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি আব্দুল হালিম ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. এম এ বাশার। জনসমাবেশ মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনসমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

আপডেট সময় : ১০:৫০:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ২ মার্চ ২০২০