রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

টপ অর্ডারের ব্যর্থতায় টাইগারদের পরাজয় !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩৭:২৯ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ড্রয়ের প্রত্যাশা নিয়েই আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে শেষ পর্যন্ত ২৫০ রানে অলআউট হয় মুশফিকের দল। ১৬ বছর পর ভারতে খেলতে এসে ৫৫৯ রানের লক্ষ্যের জবাবে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যার্থতার কারণে বাংলাদেশকে ২০৮ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়।

চতুর্থ দিন শেষে অপরাজিত ছিলেন সাকিব ও মাহমুদউল্লাহ। তাই তাদের কাছে অবিশ্বাস্য কিছু আশা করছিল বাংলাদেশের ক্রিকেটভক্তরা। কিন্তু পঞ্চম দিনের তৃতীয় ওভারেই ফিরে যান সাকিব আল হাসান। রবীন্দ্র জাদেজার বলে পূজারার তালুবন্দি হন তিনি।

সাকিব যখন আউট হন তখন বাংলাদেশের রান ১০৬। এরপর ৫৬ রানের জুটি বাঁধেন মুশফিক-মাহমুদউল্লাহ। তবে ৪৪ বলে ২৩ রান করে অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন মুশফিক।

অধিনায়ক বিদায়ের পর দায়িত্বটা কাঁধে তুলে নেন মাহমুদুউল্লাহ রিয়াদ। আস্থার পরিচয় দিচ্ছিলেন সাব্বির রহমানও। ১৮ ওভার খেলে ভারতীয় বোলারদের হতাশ করে চলেন এই জুটি। তবে ইশান্ত শর্মার কাছে হার মানতে হয় সাব্বিরকে। দারুণ এই ইন সুইংয়ে সাব্বিরকে সাজঘরে ফেরান এই পেসার।

সাব্বিরের পর ইশান্ত শর্মার পরের শিকার হন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়েছিলেন মেহেদি হাসান মিরাজ। তবে শেষ রক্ষাটা করতে পারেননি। জাদেজার বলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফিরে আসেন মিরাজ।

শেষের দিক অসম এক লড়াইয়ে নেমেছিলেন কামরুল ইসলাম রাব্বি। ৭০ বলে মাত্র ৩ রান করেন এই পেসার। তবে অপরপ্রান্তে তাসকিনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশের ইনিংসটাকে গুটিয়ে দেন অশ্বিন। জাদেজা ও অশ্বিন নেন চারটি করে উইকেট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

টপ অর্ডারের ব্যর্থতায় টাইগারদের পরাজয় !

আপডেট সময় : ০৫:৩৭:২৯ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭