রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহেশপুর সীমান্তে ১৮ অনুপ্রবেশকারী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৫৩:২৯ অপরাহ্ণ, বুধবার, ১ জানুয়ারি ২০২০
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলার মগদাসপুর গ্রামের মাঠ থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক দালালসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোরের দিকে মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবির অধীনস্ত জুলুলী বিওপির টহল দল এসব অনুপ্রবেশকারীদের আটক করে। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান প্রেরিত এক ই-মেইল বার্তায় এ খবর জানানো হয়। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, সীমান্ত পিলার ৫৩/১-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মগদাসপুর মাঠ দিয়ে একদল বাংলা ভাষাভাষী নাগরিক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এদের মধ্যে পুরুষ ৭ জন, নারী ৫ জন ও অপ্রাপ্ত বয়স্ক ৫ জনসহ একজন দালাল রয়েছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা বিজিবিকে জানান, তাঁরা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে গিয়েছিলেন। আটকক ১৭ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে এবং অবৈধ পারাপারে সহায়তাকারী দালালকে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩-এর ১১ (১) (গ) ধারায় অভিযুক্ত করে মহেশপুর থানায় মামলা করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মহেশপুর সীমান্তে ১৮ অনুপ্রবেশকারী আটক

আপডেট সময় : ০৪:৫৩:২৯ অপরাহ্ণ, বুধবার, ১ জানুয়ারি ২০২০