রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মাটিভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত!

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:২৭:২৭ অপরাহ্ণ, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:র্শনায় গভীর রাতে মাটিভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রহেদুল ইসলাম (২২) নামের এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে দর্শনা-হিজলগাড়ী সড়কের দর্শনা পৌর সীমানার পিলারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টরচালক দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের ক্যাম্প পাড়ার শহিদুল ইসলাম ও দর্শনা পৌরসভার মহিলা কাউন্সিলর ফুলছুরাতুন নেছার ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দর্শনার দোস্ত গ্রামের মাঠ থেকে ট্রাক্টরে মাটিভর্তি করে উথলীর উদ্দেশে আসছিল রহেদুল ইসলাম। পথের মধ্যে দামুড়হুদার দুধপাতিলা গ্রামের দোয়েল ইটভাটার অদূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি গাছের সঙ্গে ধাক্কা মেরে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে চালক রহিদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর তাঁর লাশের জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মাটিভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত!

আপডেট সময় : ০৩:২৭:২৭ অপরাহ্ণ, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯