রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহেশপুর সীমান্তে চার অনুপ্রবেশকারী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪০:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার সকালে জুলুলী বিওপির সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়। ঝিনাইদহ-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, ভারতে জাতীয় নাগরিক পুঞ্জি (এনআরসি) ঘোষণাসহ নানা কারণে অবৈধভাবে মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল থাকায় অনুপ্রবেশকারীরা আটক হচ্ছে। তিনি আরও বলেন, জুলুলী বিওপির ৫৩/১ এস পিলার হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে একজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজন ভারতীয় নারীও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মহেশপুর সীমান্তে চার অনুপ্রবেশকারী আটক

আপডেট সময় : ১২:৪০:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯