রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ইঞ্জিনচালিত অবৈধ যান উল্টে গৃহবধূর মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:১২:২১ অপরাহ্ণ, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান উল্টে আশেনা খাতুন (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা একটার দিকে মেহেরপুরের গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী জালাল উদ্দীন আহত হয়েছেন। নিহত আশেনা খাতুন গাংনী উপজেলার জালশুকা গ্রামের জালাল উদ্দীনের স্ত্রী। নিহত গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন আশেনা খাতুন। গ্রামের আলমগীর হোসেনের স্যালোইঞ্জিন চালিত যানে করে তাঁকে নিয়ে পরিবারের লোকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেন। পথের মধ্যে গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আশেনা খাতুন আঘাতপ্রাপ্ত হন। স্বজনরা তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ওই যানের যাত্রী নিহতের স্বামী জালাল উদ্দীনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শায়লা আহম্মেদ বলেন, নিহত আশেনা খাতুনের হাইপারটেনশন ছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ইঞ্জিনচালিত অবৈধ যান উল্টে গৃহবধূর মৃত্যু!

আপডেট সময় : ০৪:১২:২১ অপরাহ্ণ, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯