রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

পাওয়ারট্রিলার উল্টে চালক নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:১০:২৬ অপরাহ্ণ, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জে পাওয়ারট্রিলার উল্টে হেলাল উদ্দিন (৩৫) নামের এক পাওয়ারট্রিলারচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রাশেদুল ইসলাম নামের আরও একজন। নিহত হেলাল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কাশিপুর বেদেপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান জানান, কালীগঞ্জ থেকে পাওয়ারট্রিলারে ধানের বিচালি বোঝাই করে হেলাল উদ্দিন জীবননগরের খয়েরহুদা গ্রামে যাচ্ছিলেন। পথের মধ্যে কাশিপুর নামকস্থানে একটি ট্রাক পাওয়ারট্রিলারকে ধাক্কা দিলে রাস্তার পাশে উল্টে যায়। এতে হেলাল উদ্দিন ও রাশেদুল ইসলাম মারাত্মক আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত রাশেদুল ইসলামের দুই পা ভেঙে যাওয়ায় তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পাওয়ারট্রিলার উল্টে চালক নিহত

আপডেট সময় : ০৪:১০:২৬ অপরাহ্ণ, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯