রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ইটভাটার মালিককে অর্থদন্ড!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৬:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা ও জীবননগর উপজেলায় কাঠ পোড়ানোর অপরাধে দুই ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ও আমজাদ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।দামুড়হুদা ও জীবননগর উপজেলায় কাঠ পোড়ানোর অপরাধে দুই ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ও আমজাদ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় অধিকাংশ ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে, এমন অভিযোগ পায় জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বুধবার অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে রেড ব্রিকস-এ অভিযান চালালে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে ইটভাটার মালিক শামসুল উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জীবননগর উপজেলার নিউ ব্রিকসে অভিযান চালিয়ে একই অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এনডিসি) সিব্বির আহমেদ জানান, ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, জেলায় কোনো ইটভাটার মালিক যদি কাঠ দিয়ে ইট পোড়ায়, তবে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হবে। ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ইটভাটার মালিককে অর্থদন্ড!

আপডেট সময় : ১০:৫৬:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯