রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মেহেরপুর বিআরটিএ ডিসি আতাউল গণি এখানে কোনো দালাল থাকতে পারবে না

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:০৪:১২ অপরাহ্ণ, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
  • ৭৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর বিআরটিএ অফিসে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিআরটিএ অফিসের সামনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে বিআরটিএ অফিসের সেবা নিতে আসা জাকির হোসেন, আলাউদ্দিন, খায়রুজ্জামান, মোস্তাফিজুর রহমান, আওলাদ হোসেন, ইশতিয়াক, আবু সাঈদ, শফিকুল, আব্দুস সালাম, আব্দুস সাত্তার, আবু তালেবসহ মেহেরপুরের বিভিন্ন গ্রাম থেকে বিআরটিএ-এর সেবা নিতে আসা মানুষজন অভিযোগ করে বক্তব্য দেন। অভিযোগকারীরা গণশুনানিতে অভিযোগ করে বলেন, মেডিকেল সার্টিফিকেটর নামে অযথা হয়রানি, অযথা সময় বেশি নেওয়া, স্মার্টকার্ড দেওয়ার নামে দীর্ঘ দিন যাবৎ ঘোরানোসহ বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরেন। এ সময় গণশুনানিতে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, বিআরটিএ-এর পরিদর্শক আতিয়ার রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ। গণশুনানিতে জেলা প্রশাসক অভিযোগকারীদের অভিযোগ শোনার পর তিনি বলেন, ‘এখানে লোকবল কম রয়েছে, আমরা বাইরের কোনো লোক এখানে রাখব না, অফিসের লোক দিয়ে পর্যায়ক্রমে কাজ চালানো হবে। এখানে কোনো দালাল থাকতে পারবে না।’ জেলা প্রশাসক আরও বলেন, ‘ঘুষ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমরা সব সময় কাজ করছি, এখনো করব, ভবিষ্যতেও করে যাব।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মেহেরপুর বিআরটিএ ডিসি আতাউল গণি এখানে কোনো দালাল থাকতে পারবে না

আপডেট সময় : ০৪:০৪:১২ অপরাহ্ণ, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯