রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ফুটপাত দখল করে ব্যবসার অভিযোগ ভ্রাম্যমাণ আদালতে ১৭ ব্যবসায়ীকে জরিমানা!

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:৫৩:১২ অপরাহ্ণ, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় ফুটপাত দখল করে ব্যবসার করার অপরাধে ১৭ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, আলমডাঙ্গা শহরের মাছের বাজার, তহহাট, চালের বাজার ও ফলের হাটে সরকারি জায়গা ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। গত এক সপ্তাহ আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জায়গা ছেড়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের আল্টিমেটাম দেওয়া হয়। সপ্তাহ শেষ হলে গতকাল বাজারে আকস্মিকভাবে অভিযান পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্থানীয় মাছ বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল মজিদকে ৫ শ টাকা, শহিদ ফকির ৫ শ টাকা, আব্দুর রহিম ৫ শ টাকা, হাসিবুল হক শাবুকে ৫ শ টাকা, চালের হাটে চাল ব্যবসায়ী জাহিদুলকে ২ হাজার টাকা, সেলিম ২ হাজার টাকা, ফলের দোকানে রবিউলকে ৫ শ টাকা, রাজ্জাক ৫ শ টাকা, মুদি দোকানে লাল মোহাম্মদকে ২ হাজার টাকা, রাহাত ২ হাজার টাকা, জুয়েল ২ হাজার টাকা, রেজা ২ হাজার টাকা, হাসান ২ হাজার টাকা, কাঁচা বাজার মসজিদ মার্কেটের জহুরুলকে ২ হাজার টাকা, বাবুল ২ হাজার টাকা, তোফাজ্জেল ২ হাজার টাকা ও সুবলকে ২ হাজার টাকা করে ১৭ জনের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় সরকার পৌরসভা আইনের ২০০৯-এর ৭ ধারা মোতাবেক ১০৯ ধারায় তাঁদের জরিমানা করেছে। জব্দ করা হয় মাছ, চাল, আটা ও ফল। জব্দ হওয়া এসব মালামাল আলমডাঙ্গার ৮ এতিমখানার এতিমদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ফুটপাত দখল করে ব্যবসার অভিযোগ ভ্রাম্যমাণ আদালতে ১৭ ব্যবসায়ীকে জরিমানা!

আপডেট সময় : ০৩:৫৩:১২ অপরাহ্ণ, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯