রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি এক দিনেই দাম কমেছে ১ শ টাকা

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:০৩:১২ অপরাহ্ণ, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরে টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হওয়ার মাত্র এক দিনের ব্যবধানে বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা দামে বিক্রি হয়েছে। গত সোমবার মেহেরপুরের বাজারে পেঁয়াজ ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও গতকাল মঙ্গলবার সকাল থেকে মেহেরপুর কাঁচা বাজারে ৮০ টাকা থেকে ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। গত সোমবার সকাল থেকে মেহেরপুরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু করার পর গতকাল মঙ্গলবার সকালে টিসিবির পেঁয়াজ ক্রয় করতে আসা ক্রেতাদের ভিড় খুব কম লক্ষ্য করা গেছে। এদিকে, টিসিবির পেঁয়াজ মেহেরপুরে বিক্রি শুরু হওয়ায় মেহেরপুরের সাধারণ মানুষ জেলা প্রশাসক মো. আতাউল গনির প্রশংসা করেছেন। মেহেরপুর বড় বাজারের তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হনিফ বলেন, ‘আমাদের এই কাঁচা বাজারে গতকাল মঙ্গলবার খুচরা ৮০ টাকা থেকে ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। আগামীতে পেঁয়াজের দাম আরও কমবে।’ অপর দিকে, মেহেরপুরের বাজারে এক দিনের ব্যবধানে কেজি প্রতি ৮০ টাকা দাম কমে যাওয়ায় পেঁয়াজের দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করছেন সাধারণ মানুষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি এক দিনেই দাম কমেছে ১ শ টাকা

আপডেট সময় : ০৪:০৩:১২ অপরাহ্ণ, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯