রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভারতীয় ১০টি গরু ও ফেনসিডিল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৩৩:৫১ অপরাহ্ণ, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
  • ৭৫১ বার পড়া হয়েছে

দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার পৃথক সময় পৃথক আয়োজনে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রোববার রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুর রাজ্জাক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর সীমান্তে জয়নগর মাঠ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও ৪ বোতল মদ উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গতকাল রোববার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রমজান আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর সীমান্তের মেইন পিলার ৮০-এর নিকট থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর মাঠ থেকে ১০টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতীয় ১০টি গরু ও ফেনসিডিল উদ্ধার

আপডেট সময় : ০৭:৩৩:৫১ অপরাহ্ণ, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯